সিএমজেএফের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার বিষয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় এজিএম শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।

দৈনিক কালের কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সারওয়ার এ চৌধুরী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ সংবাদদাতা হাসান ইমাম সহসভাপতি, দৈনিক সকালের খবর-এর স্টাফ রিপোর্টার গোলাম সামদানি সহসম্পাদক ও দৈনিক যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মনির হোসেন অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন।

এ ছাড়া কমিটির ছয়জন নির্বাহী সদস্য হলেন অর্থসূচক-এর সম্পাদক জিয়াউর রহমান, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম, সুজয় মহাজন ও স্টাফ রিপোর্টার আব্দুল্লাহিল ওয়ারিশ, আমার দেশ-এর স্টাফ রিপোর্টার কাওছার আলম এবং ঢাকা ট্রিবিউন-এর স্টাফ রিপোর্টার জেবুন্নেছা আলো।