প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার-সংক্রান্ত সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সারোয়ার এ চৌধুরী। গত শুক্রবার ঢাকার সেগুনবাগিচার এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এক বছর মেয়াদে এ নেতৃত্ব নির্বাচিত হয়।