সিএমসি কামালের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএমসি কামালের উদ্যোক্তা গোলাম সরওয়ার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সিএমসি কামালের উদ্যোক্তা গোলাম সরওয়ার তাঁর কাছে থাকা প্রতিষ্ঠানের মোট চার লাখ ৫৪ হাজার ৩৪৫টি শেয়ার বিক্রি করতে চান। তিনি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করতে আগ্রহী।
অন্যদিকে প্রতিষ্ঠানের করপোরেট পরিচালক আলিফ টেক্সটাইল লিমিটেড সিএমসি কামালের ৪ লাখ ৫৪ হাজার ৩৪৫টি শেয়ার কিনতে আগ্রহী। প্রতিষ্ঠানটি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কিনতে চান।