সিএমসি কামালের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএমসি কামালের উদ্যোক্তা কাশমিরি কামাল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, কাশমিরি কামাল তাঁর কাছে থাকা সিএমসি কামালের মোট ৩৬ লাখ এক হাজার ৩০০ শেয়ার বিক্রি করতে চান। তিনি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করতে আগ্রহী।

অন্যদিকে প্রতিষ্ঠানটির পরিচালক মো. আজিমুল ইসলাম ৩৬ লাখ এক হাজার ৩০০ শেয়ার কিনতে আগ্রহী। তিনি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কিনতে চান।