সিএসআর কার্যক্রমে ব্যাংক খাতকে কৌশলী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে (সিএসআর) দেশের ব্যাংকগুলোর কার্যক্রম বাড়ছে। ব্যাপ্তি ও বৈচিত্র্য বাড়ায় দেশের উন্নয়নে অবদান রাখছে সিএসআর কার্যক্রম। তবে টেকসই অবদান নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিজস্ব সিএসআর কৌশল বের করতে হবে। জনবল নিয়োগ, অর্থ বরাদ্দ ও অগ্রাধিকার খাত নির্ধারণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের সিএসআর নির্দেশনা অনুযায়ী।
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত বিভিন্ন ব্যাংকের সিএসআর ডেস্ক কর্মকর্তাদের প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সিএসআর নীতিমালা বিষয়ে বিভিন্ন ব্যাংকের সিএসআর বিভাগের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন ব্যাংকের ২৪ জন সিএসআর ডেস্ক কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।