সিএসআর তহবিল দারিদ্র্য বিমোচনে অবদান রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর পরিকল্পিতভাবে ব্যবহার করা হলে তা সামাজিক অগ্রগতি, সুষম উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখবে।‘সিএসআর ডেস্ক ইন-চার্জ অব ব্যাংকস’ শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে গতকাল সোমবার দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। সিএসআর বিষয়ে ধারণা প্রদান এবং এই তহবিলকে উন্নয়নের বিকল্প উৎস হিসেবে ব্যবহারের উপযোগী করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।এতে বক্তব্য দেন এবিবির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এমআরডিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।মোহাম্মদ নুরুল আমিন বলেন, গত কয়েক বছরে সিএসআরে ব্যাংকগুলোর বরাদ্দ বৃদ্ধির প্রবণতা উল্লেখযোগ্য ও উৎসাহব্যঞ্জক।