সিএসআর পুরস্কার পেল ডিএইচএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং সম্প্রতি পে লোড এশিয়ার করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পুরস্কার ২০১৫ পেয়েছে। বিশ্বজুড়ে সিএসআর পালনের স্বীকৃতিস্বরূপ ডিএইচএল পুরস্কারটি পেল। ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং হলো ডয়েচে পোস্ট ডিএইচএল গ্রুপের প্রতিষ্ঠান। এটি স্থল, জল ও আকাশপথে পণ্য পরিবহন করে। ডিএইচএল তার ‘গো হেল্প’ শীর্ষক কর্মসূচির আওতায় চিলি ও ফিলিপাইন এবং সাম্প্রতিককালে ভূমিকম্প-কবলিত নেপালে স্বেচ্ছাসেবী পাঠিয়ে সাহায্য করেছে। আর ‘গো টেক’ কর্মসূচির অধীনে ডিএইচএল বিশ্বব্যাপী এসওএস শিশুপল্লী ও টেক ফর অল-এর সঙ্গে অংশীদারির ভিত্তিতে বাংলাদেসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে কাজ করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী বলেন, ‘পরিবেশ ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিশ্রুতি হিসেবে আমরা এ পুরস্কার পেয়েছি।’
বিজ্ঞপ্তি