প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের জন্য ব্যবসায় সামাজিক দায় অর্থাৎ সিএসআর তহবিল ব্যয়-বিষয়ক নির্দেশনা কিছুটা শিথিল করেছে। ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী, জনতা, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল রোববার ব্যাংক চারটিকে চিঠি দিয়ে জানিয়েছে, শীত মওসুমে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করতে তারা সিএসআরের অর্থ খরচ করতে পারবে। একই বিভাগ থেকে গত ২৮ আগস্ট এক নির্দেশনা দিয়ে এই চার ব্যাংকের সিএসআর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সিএসআর তহবিল থেকে ব্যাপকভাবে অর্থ ব্যয় করে যাচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে এদের মূলধন পর্যাপ্ততায়।