সিএসই পরিদর্শনে এডিবির কান্ট্রি ডিরেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো আজ সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেন। বেলা দুইটার দিকে তিনি সিএসইর প্রধান কার্যালয়ে পৌঁছান। এ সময় সিএসইর সভাপতি তাঁদের স্বাগত জানান।সিএসইর সভাপতি আল মারুফ খান করপোরেট গভর্নেন্সকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এডিবির সহযোগিতা কামনা করেন। এ ছাড়া এডিবি যে সংলাপের আয়োজন করে থাকে, তাতে সিএসইকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এতে করে পুঁজিবাজারের উন্নয়নে এডিবির বিভিন্ন উদ্যোগের সঙ্গে শামিল হয়ে সিএসই কাজ করতে পারবে। সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সিএসইর সভাপতি পুঁজিবাজার ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হওয়ার পর ডেরিভেটিবস ও মার্কেট ইনটিগ্রেশন চালু করার ক্ষেত্রে এডিবির সহযোগিতাও কামনা করেন। এতে একজন সাধারণ বিনিয়োগকারী তাঁর শেয়ারের ন্যায্যমূল্য যেকোনো স্টক এক্সচেঞ্জ থেকে পাওয়ার অধিকার সংরক্ষণ করবে।এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো সিএসইকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন, সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, পরিচালক নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, আবদুুল কে এ মুবিন, এ এস এম নাঈম, বিজন চক্রবর্তী, শাহজাদা মাহমুদ চৌধুরী, জয়েদী সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।