সিএসই-৩০ সূচক সমন্বয়
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়ছে। আজ বুধবার সিএসইর ‘লিস্টিং ও ইনডেক্স’ কমিটির সভায় এই সমন্বয় করা হয়। সিএসইর নির্ধারিত কিছু নীতিমালার ভিত্তিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে সিএসই-৩০ সূচক গণনা করা হয়। প্রতিবছর দুবার এই সূচক গণনা করা হয়। বিষয়টি কাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।সমন্বয় করার পর সিএসই-৩০-তে অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হলো এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, স্কয়ার টেক্সটাইল, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হাইডেলবার্গ সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আফতাব অটো, সিঙ্গার বাংলাদেশ, নাভানা সিএনজি, অ্যাপেক্স ট্যানারি, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এনবিএল, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।সিএসইর এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসই-৩০ সূচকভুক্ত কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাজারের মোট পরিশোধিত মূলধনের ২৩ শতাংশ। এ ছাড়া এই কোম্পানিগুলোর বাজার মূলধন সার্বিক বাজার মূলধনের ২৭ শতাংশ।