সিএসইতে অনুমোদিত প্রতিনিধিদের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যৌথ উদ্যোগে ব্রোকারেজ হাউসগুলোর নতুন অনুমোদিত প্রতিনিধিদের জন্য দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিএসইর একটি হোটেলে গতকাল শনিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধি হিসেবে নিবন্ধিত হওয়ার প্রাকেযাগ্যতা হিসেবে এ প্রশিক্ষণ বাধ্যতামূলক। এসইসির সদস্য মোহাম্মদ ইয়াসিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে তিনি বলেন, এসইসি অনুমোদিত প্রতিনিধিদের জন্য নতুন করে দিকনির্দেশনা তৈরি করেছে, যা অত্যন্ত সহযোগিতামূলক। এ নির্দেশনায় তাঁদের সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে ইয়াসিন আলী বলেন, ‘বর্তমানে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব এবং বাজার মূলধন দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধরে রাখা একটা চ্যালেঞ্জ।’ প্রশিক্ষণে এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তরিকুজ্জামান, আনোয়ারুল ইসলাম, পরিচালক এম হাসান মাহমুদ, আশরাফুল ইসলাম, মোহাম্মদ শফিউল আজম ও মাহবুবুর রহমান চৌধুরী বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ মামুন, মার্কেট অপারেশনের ম্যানেজার মর্তুজা আলম এবং ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট ম্যানেজার মনিরুল হকও বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।