সিএসইতে কমেছে অধিকাংশ শেয়ারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচকের নিম্নগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সিএসইতে সাধারণ মূল্যসূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।দুপুর ১২টা ১০ মিনিটে সাধারণ মূল্যসূচক ৫৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ১২ হাজার ২৭৬ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে ২৩টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৪১ হাজার ১১৯ টাকার।গতকাল সিএসইতে সাধারণ মূল্যসূচক ২৮৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩১ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়ায়। মোট শেয়ার লেনদেন হয় ১৯৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বাড়ে ৩৭টির এবং কমে ১৫৮টির।