সিএসইতে চালু হলো সিএসই-৩০ সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত ৩০টি কোম্পানির সমন্বয়ে সিএসই-৩০ সূচক চালু হয়েছে। আজ রোববার নতুন এ সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সার্বিক কার্যক্রমের ওপর ভিত্তি করে নতুন এই সূচক চালু করা হয়।সিএসই সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি সিএসইর তালিকাভুক্তি ও ইনডেক্স কমিটির সভায় এই সূচক চূড়ান্ত করা হয়। ওই সভায় আজ থেকে নতুন এই সূচক কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন জানান, সিএসইর তালিকাভুক্তি ও ইনডেক্স কমিটির সভায় সিএসই-৩০ সূচক চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই আজ থেকে চালু হলো সমন্বয়কৃত সূচক সিএসই-৩০।সিএসইর-৩০ সূচকে স্থান পাওয়া কোম্পানিগুলো হলো: স্কয়ার টেক্সটাইল, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, কেয়া কসমেটিকস, হাইডেলবার্গ সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, সিংগার বাংলাদেশ লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, তিতাস গ্যাস, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো ও জিকিউ বলপেন।