সিএসইতে ডেরিভেটিভ বাজারের ওপর সচেতনতামূলক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেরিভেটিভ বাজারের ওপর দুই দিনের কর্মশালা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ও আজ রোববার সিএসইর প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানটির সদস্যদের নিয়ে এ কর্মশালা হয়। সিএসই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া যৌথভাবে ‘ইনট্রোডাকশন অব ফিন্যানশিয়াল ডেরিভেটিভস মার্কেট ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এসইসির সদস্য আবদুস সালাম সিকদার ও আমজাদ হোসেন। সিএসইর সভাপতি আল মারুফ খান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর সহসভাপতি তারেক কামাল, এম কে এম মহিউদ্দিন, পরিচালক বিজন চক্রবর্তী, শাহজাদা মাহমুদ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন।কর্মশালাটি পরিচালনা করেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অরূপ মুখার্জি। আল মারুফ খান স্বাগত বক্তব্যে বলেন, ডেরিভেটিভস মার্কেট বাংলাদেশে প্রবর্তন করা হলে পুঁজিবাজারে বিনিয়োগের ঝুঁকি কমানো সম্ভব হবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা ক্যাশ ও ডেরিভেটিভস সেগমেন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তাঁর বিনিয়োগ-ঝুঁকি কমিয়ে বিনিয়োগ বহুমুখী করতে পারবে। এ ছাড়া তিনি ডেরিভেটিভস মার্কেট-সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে ধারণা তুলে ধরেন। সিএসইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।