সিএসইতে দিনভর দরপতন
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই সূচক বাড়েনি। আজ সিএসইতে সাধারণ সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।আজ সিএসইতে সূচক ৬৩৪.২৪ পয়েন্ট কমে সার্বিক মূল্যসূচক ১৬,৩৩০.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে দুটির। মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৬৫২ টাকার।লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সটেক্স টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, সাউথইস্ট ব্যাংক, আফতাব অটো ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।গতকাল সিএসইতে দিনের লেনদেন শেষে সূচক ৩৯৫.২০ পয়েন্ট কমে ১৬,৯৬৪.৯১ পয়েন্টে দাঁড়ায়। মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ২৬টির, কমে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১০টির। মোট লেনদেন হয় ৭৬ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫১২ টাকার।