সিএসইতে পুুুঁজিবাজার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল শনিবার পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালার উদ্বোধন করেন সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমদ। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী পরিচালক আবদুল হান্নান জোয়ার্দার ও বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মফিজউদ্দিন ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ সাজিদ হোসেইন।কর্মশালায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।