সিএসইতে বুক বিল্ডিং পদ্ধতির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পুঁজিবাজারে প্রথমবারের মতো বুক বিল্ডিং পদ্ধতি চালু করেছে।প্রাথমিক শেয়ারের দাম নির্ধারণে সবচেয়ে বেশি ব্যবহূত পদ্ধতি হলো বুক বিল্ডিং পদ্ধতি। ওশান কনটেইনার্স লিমিটেডের (ওসিএল) প্রাথমিক শেয়ারের দাম নির্ধারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বুক বিল্ডিং পদ্ধতি চালু করল।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে অনুষ্ঠিত হওয়া এই বুক বিল্ডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যেমন—ব্যাংক, বিমা কোম্পানি, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে, যা আজ বুধবার পর্যন্ত চলবে। এর মাধ্যমে ওসিএলের শেয়ারের মূল্য নির্ধারিত হবে।সিএসইর ঢাকা অফিস থেকে এর সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ ও সহসভাপতি আল মারুফ খান এবং চট্টগ্রাম অফিস থেকে সহসভাপতি তারিক কামাল এই পদ্ধতির উদ্বোধন করেন।সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ মামুন, কোম্পানি সচিব আহমদ দাউদ এবং মহাব্যবস্থাপক (কমপ্লায়েন্স) আতিকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।