সিএসইতে রক্তদান ও চক্ষু পরীক্ষা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এবং সিএসই ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার রক্তদান ও চক্ষু পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।আজ বেলা সাড়ে ১০টায় চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসইর সহসভাপতি আল মারুফ খান, তারেক কামাল, সাবেক সহসভাপতি মিরাজ সালমান ইস্পাহানি, রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রামের সমন্বয়কারী মো. মিনহাজ উদ্দিন, লায়ন্স ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের চেয়ারম্যান নাজমুল হক চৌধুরী প্রমুখ। সিএসইর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।