সিএসইতে লেনদেনযোগ্য শেয়ার নিয়ে সূচক গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ার নিয়ে সব কটি সূচক গণনা শুরু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে সিএসইর সার্বিক মূল্যসূচক, সিএসসিএক্স, সিএসই-৩০ ও সেক্টোরাল সূচক এই পদ্ধতির আওতায় এল। আজ রোববার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ওয়েবসাইটে বলা হয়, ফ্রি-ফ্লোট পদ্ধতি কেবল লেনদেনযোগ্য শেয়ারের বাজার মূলধন নিয়ে গঠিত। আইওএসসিও কর্তৃক অনুমোদিত এই পদ্ধতি বিশ্বের খ্যাতনামা স্টক এক্সচেঞ্জগুলোতে ব্যবহূত হচ্ছে। এতে আরও বলা হয়, ফ্রি-ফ্লোট পদ্ধতিতে সূচক গণনায় লেনদেনের বাইরে থাকা (লক-ইন) উদ্যোক্তা শেয়ার, সরকারি নিয়ন্ত্রণাধীন শেয়ার, কৌশলগত মালিকানাধীন শেয়ার (৫ শতাংশের বেশি) বাদ দেওয়া হয়েছে।