সিএসইতে সূচক কমেছে ৯.৩৪ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আজ বুধবার সিএসইতে সাধারণ সূচক কিছুটা কমেছে, একই সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।বেলা একটা ৪১ মিনিট পর্যন্ত সাধারণ সূচক নয় দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ কমে তা ১৪১৩১ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট লেনদেন হয়েছে ১৭৬টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১০১ কোটি টাকার।গতকাল সিএসইতে সার্বিক সূচক দুই হাজার ৬৮২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৮৯৫ পয়েন্টে দাঁড়ায়।