সিএসইর এক সদস্যকে ৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক সদস্যপ্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ঙ্গলবারের সভায় এ জরিমানা করা হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, সিএসইর সদস্যপ্রতিষ্ঠান সিলনেট সিকিউরিটিজ ঋণবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা প্রদান, শেয়ার না থাকার পরও শেয়ার বিক্রি (শর্টসেল), ডিলার হিসাবের লেনদেনের তথ্য প্রদান না করা, প্রতিষ্ঠানের পরিচালকদের ঋণসুবিধা দিয়ে ও গ্রাহকের কাছ থেকে পাঁচ লাখ টাকার বেশি নগদ অর্থ গ্রহণ করে কমিশনের একাধিক আদেশ লঙ্ঘন করেছে।
মিশনের নিয়মিত পরিদর্শনে এসব অনিয়ম ধরা পড়েছে। এ কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।