প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেসের (সেফ) সিনিয়র ভাইস চেয়ারম্যান বা জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ। শ্রীলঙ্কার কলম্বোয় গত রোববার অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাঁকে নির্বাচিত করা হয়। এর আগে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এজিএমে সেফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ভিজারা কুলাতিলাকি।
নিজস্ব প্রতিবেদক