সিএসইর দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুটি ব্রোকারেজ হাউস ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও আইল্যান্ড সিকিউরিটিজকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ওয়েস্টার্ন সিকিউরিটিজকে ১০ লাখ এবং আইল্যান্ড সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, নিয়মিত পরিদর্শনে সিএসইর দুটি ব্রোকারেজ হাউসে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বেশ কয়েকটি সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়। সেসব অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। আর অপরাধের ধরন বিবেচনায় অপর দুটিকে সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একই সভায় সিকিউরিটিজ-সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজ ও তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সকে সতর্ক করা হয়েছে।