সিএসইর নতুন পরিচালনা পর্ষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক বছর মেয়াদি নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। তাতে বর্তমান সভাপতি আল মারুফ খান, জ্যেষ্ঠ সহসভাপতি মির্জা সালমান ইস্পাহানী ও সহসভাপতি এম কে এম মহিউদ্দিন নিজ নিজ পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নতুন করে সহসভাপতি হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ। গত শনিবার অনুষ্ঠিত সংস্থাটির ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন করে এই পর্ষদ গঠন করা হয়। এর আগে সংস্থাটির চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ছয়জন প্রার্থীর মধ্য থেকে সদস্যদের সরাসরি ভোটে এ কে এম মহিউদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ, তারেক কামাল ও মোহাম্মদ মুহিতুল আলম পরিচালক নির্বাচিত হন। নির্বাচন শেষে অনুষ্ঠিত এজিএমে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়। চট্টগ্রামে সিএসইর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি আল মারুফ খান। এজিএম শেষে ২০১১ সালে চট্টগ্রামের বাজারে সর্বোচ্চ লেনদেনকারী ১০টি ব্রোকারেজ হাউসকে পুরস্কৃত করা হয়।