সিএসইর নতুন সভাপতি মারুফ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আল মারুফ খান। আজ বৃহস্পতিবার সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালকদের ভোটে তিনি নির্বাচিত হন। চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আজই নতুন সভাপতি ও সহসভাপতিরা দায়িত্ব গ্রহণ করেছেন।আল মারুফ খান সদ্যবিদায়ী পর্ষদের সহসভাপতি ছিলেন। সেখান থেকে তিনি বিদায়ী সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদের স্থলাভিষিক্ত হলেন।এ ছাড়া সিএসইর পরিচালনা পরিষদের নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা সালমান ইস্পাহানি, এম কে এম মহিউদ্দিন ও তারেক কামাল।এর আগে আজ সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ে চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সদস্যদের ভোটে নির্বাচিত হন মির্জা সালমান ইস্পাহানি, এ এস এম নায়েম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও আল মারুফ খান। নির্বাচনের পরপরই সংস্থাটির এজিএম অনুষ্ঠিত হয়।