সিএসইর নতুন সিইও সৈয়দ সাজিদ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ সাজিদ হোসেন। সিএসইর পরিচালনা পর্ষদ সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ১ নভেম্বর কার্যকর হয়েছে। সৈয়দ সাজিদ হোসেন এর আগে সিএসইর ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০১০ সালে সিএসইর উপপ্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সিএসইতে যোগদানের আগে তিনি একটি বহুজাতিক কোম্পানির বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে বুয়েট থেকে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।