সিএসইর নির্বাচনে প্রার্থী ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর এটাই প্রথম নির্বাচন।


সিএসই সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়া স্টেকহোল্ডাররা হলেন, আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা সালমান ইস্পাহানি, ব্রিটিশ বেঙ্গল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান জামশেদ সানিয়াথ আহমেদ চৌধুরী, বি-রিচ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মো. শামসুল ইসলাম, বিএইচ সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক কামাল, হাসান শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদা মাহমুদ চৌধুরী, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও সিওও মোহাম্মদ খায়রুল আনম চৌধুরী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন ও জালালাবাদ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মসিহ মালিক চৌধুরী।

নির্বাচনের তফসিল অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সিএসইর পর্ষদ হবে ১৩ সদস্যের। এর মধ্যে সাতজন থাকবেন স্বতন্ত্র পরিচালক। স্টেকহোল্ডারদের মধ্য থেকে থাকবেন চারজন। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক (স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর) ও একজন স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক থাকবেন।