সিএসইর পরিচালক ও সদস্যদের সঙ্গে তদন্ত কমিটির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার নিয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) পরিচালক ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছে।কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ ও সদস্য তৌফিক আহমেদ চৌধুরী গত রোববার চট্টগ্রামে আসেন। প্রথম দিন তাঁরা সিএসইর পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট এবং দ্বিতীয় দিনে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।বর্তমানে খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং তৌফিক আহমেদ চৌধুরী বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক।মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়, তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। তাঁরাও তদন্ত কমিটির কাছে কয়েকটি প্রস্তাব তুলে ধরেছেন।প্রস্তাবগুলো হলো, প্রতিবেদনের আলোকে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, শেয়ারবাজারে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জবাবদিহির স্বার্থে দ্রুত কোম্পানি আইন সংশোধন, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) জন্য যুগোপযোগী আইন প্রণয়ন, পুঁজিবাজারে উদ্ভূত সমস্যা নিরসনে পৃথক আদালত গঠন ইত্যাদি।এদিকে তদন্ত কমিটির আরেক সদস্য আইনজীবী নিহাদ কবিরও গতকাল চট্টগ্রাম এসেছেন।