সিএসইর পর্ষদ নির্বাচন ১৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ নির্বাচন ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সিএসইর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিনই সংস্থাটির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এতে পরিচালকদের ভোটে সংস্থাটির সভাপতি ও তিনজন সহসভাপতি নির্বাচন করা হবে।সিএসই সূত্রে জানা যায়, এ বছর সিএসই পরিচালনা পর্ষদে চারটি পদ শূন্য হচ্ছে। ওই চারটি পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে নতুন চারজনসহ মোট ১২ জন নির্বাচিত পরিচালকের মধ্য থেকে একজন সভাপতি ও তিনজন সহসভাপতি নির্বাচন করা হবে।এই চারটি পরিচালক পদের বিপরীতে নির্বাচনের জন্য ছয়জন সদস্য আবেদন করেছেন। তাঁরা হলেন ফখর উদ্দিন আলী আহমেদ, এম কে এম মহিউদ্দিন, মো. তারেক কামাল, আবু সায়েদ মো. শহীদুল্লাহ, মো. মুহিতুল আলম ও মো. নবাব খান।সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমের কাছে এ বিষয়গুলো নিশ্চিত করেছেন।