সিএসইর বাছাই ৩০ তালিকায় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত বা বাছাইকৃত ৩০ কোম্পানিতে পরিবর্তন আসছে। গত ২৭ ফেব্রুয়ারি সিএসইর তালিকাভুক্তি ও সূচক কমিটির সভায় নতুন নির্বাচিত ৩০ কোম্পানির তালিকা চূড়ান্ত করা হয়। নতুন এই তালিকা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। নির্বাচিত ৩০ কোম্পানি নিয়ে ‘সিএসই-৩০’ নামে আলাদা একটি সূচক গণনা করা হয়।সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ৩০ কোম্পানির নাম জানানো হয়েছে। এগুলো হলো: এশিয়া ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, অ্যাডভান্সড কেমিকেল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হাইডেলবার্গ সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, সিঙ্গার বাংলাদেশ, নাভানা সিএনজি, এপেক্স ট্যানারি, সামিট অ্যালায়েন্সপোর্ট, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।জানা গেছে, নতুন তালিকায় আগের ১৩টি কোম্পানি স্থান পেলেও বাদ পড়েছে ১৭টি। বাদ পড়া কোম্পানির তালিকায় রয়েছে: এএমসিএল (প্রাণ), এপেক্স এডেলকি, আরামিট সিমেন্ট, বাটা শু, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, জি কিউ বলপেন, গ্রিন ডেল্টা, আইএফআইসি ব্যাংক, লিনডে বিডি, মেঘনা সিমেন্ট, এনসিসি ব্যাংক, পদ্মা অয়েল, প্রগতি ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, উসমানিয়া গ্লাস। সিএসইর পক্ষ থেকে জানানো হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর কার্যক্রম বিবেচনা করে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে নতুন তালিকাটি প্রণয়ন করা হয়েছে। প্রতি ছয় মাস পর পর এই তালিকা পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয়।