সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন পদত্যাগ করেছেন। সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে আজ সোমবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পত্রে উল্লেখ করেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে এমডি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছি।’