সিএসইর সভাপতি নেপালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক অঞ্চলের স্টক এক্সচেঞ্জগুলোর সংগঠন দক্ষিণ এশীয় ফেডারেশন অব এক্সচেঞ্জেসের (এসএএফই) নির্বাহী কমিটির বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। কাল বৃহস্পতিবার নেপাল স্টক এক্সচেঞ্জে ওই বৈঠক হওয়ার কথা। ফখর উদ্দিন এসএএফইর সহসভাপতি।নেপালের অর্থমন্ত্রী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের (এনবিআর) গভর্নরের সঙ্গেও এসএএফইর নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা। এ সময় নির্বাহী কমিটি এসএএফইর গৃহীত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করবে। সিএসইর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।