প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কূটনীতিক এ কে আবদুল মোমেন। গত শনিবার সিএসইর পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে অর্থমন্ত্রীর ভাই এ কে আবদুল মোমেনকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেয় পঁুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা (ডিমিউচুয়ালাইজেশন) সংক্রান্ত আইন অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে স্টক এক্সচেঞ্জের সভাপতি করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, সিএসইর সাত স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে সভাপতি নির্বাচিত করা হয়।