সিওয়ান কমিউনিকেশন ও কানেক্ট সেভেনের সঙ্গে সিটিসেলের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল সম্প্রতি কানেক্ট সেভেন এবং সিওয়ান কমিউনিকেশনওয়ানের সঙ্গে একটি পারস্পরিক সমঝোতা স্মারকে সই করেছে।সিটিসেলের প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মো. তারিকুল হাসান, কানেক্ট সেভেনের আরঅ্যান্ডডি প্রধান শাহীনুর টি আই এম নবী এবং সিওয়ান কমিউনিকেশনওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা গালীব আহমেদ আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, কানেক্ট সেভেনের চেয়ারম্যান টি আই এম নুরুন নবী এবং সিটিসেলের মহাব্যবস্থাপক গোলাম আনজুমানারুল ইসলাম, জিয়াউর রহমানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।