সিকিউরিটি কোম্পানির ডিরেক্টরি প্রকাশের উদ্যোগ
দেশের সাত শতাধিক বেসরকারি সিকিউরিটি কোম্পানির ঠিকানা, টেলিফোন নম্বরসহ বিস্তারিত তথ্য নিয়ে ‘সিকিউরিটি কোম্পানি ডিরেক্টরি’ নামে একটি নির্দেশিকা প্রকাশিত হচ্ছে।
বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশন (বিএসএসসিওএ) নির্দেশিকাটি প্রকাশের উদ্যোগ নিয়েছে। এতে প্রকাশের জন্য দেশের সব বেসরকারি সিকিউরিটি কোম্পানির মালিক, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, ম্যানেজিং পার্টনার বা ব্যবস্থাপনা অংশীদার ও স্বত্বাধিকারীদের পাসপোর্ট আকারের দুই কপি রঙিন ছবি, কোম্পানির বিস্তারিত তথ্য এবং ই-মেইল ও ওয়েবসাইটের ঠিকানাসহ ভিজিটিং কার্ড ৩০ জুনের মধ্যে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
তথ্য পাঠানোর ঠিকানা মো. শাহ আলম সরকার, মহাসচিব, বিএসএসসিওএ, ওমর মঞ্জিল, ১৬/১ উত্তর কাফরুল, কচুক্ষেত বাজার, ঢাকা সেনানিবাস। ফোন: ৯৫৬৭৮১৮ (অফিস), ৮৭১৩৭২৩ (বাসা), মোবাইল: ০১৮১৯১৫৩৬১০। ই-মেইল: [email protected]। বিজ্ঞপ্তি।