সিক্সডিগ্রি নিয়ে এল এন্ডরয়েড ট্যাবলেট ডিভাইস এনিগমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিক্সডিগ্রি কমিউনিকেশনস লিমিটেড এন্ডরয়েড ট্যাবলেট ডিভাইস এনিগমা উদ্বোধন করেছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে গত শুক্রবার এনিগমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিক্সডিগ্রির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হাসান অনিক, সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি এবং কোয়ালকম ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার কান্ট্রি ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট (ব্যবসায় উন্নয়ন) সন্দীপ শিবাল। এ ছাড়া সিক্সডিগ্রি কমিউনিকেশনস ও সিটিসেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এ দেশে উন্নত প্রযুক্তির সুবিধা লাভের জন্য এন্ডরয়েড ট্যাবলেট ডিভাইস এনিগমার মতো প্রযুক্তি-পণ্যের প্রয়োজনীয়তা অপরিসীম। সে অনুযায়ী সিক্সডিগ্রি প্রথমমবারের মতো এ দেশে এনিগমার মতো অত্যাধুনিক ডিভাইস নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।