সিঙ্গাপুর এয়ারলাইনস ঢাকা থেকে সপ্তাহে সাত দিনই উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর এয়ারলাইনস আগামী ২৮ মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিনের বদলে সাত দিন ঢাকা ছেড়ে যাবে। বিশ্ব অর্থবাজারের মন্দার কারণে ২০০৯ সালের ১৮ মে থেকে সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের সাপ্তাহিক ফ্লাইট সাত থেকে কমিয়ে পাঁচটিতে নিয়ে আসে। বর্তমানে গ্রাহকদের চাহিদা বেড়ে যাওয়ায় কোম্পানি আবার আগের শিডিউলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মালকম লিওং বলেন, ‘আমরা চাহিদার ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি এবং আশা করছি, সামনের মাসগুলোতে এই চাহিদা আরও বাড়বে। আমরা মনে করি, সপ্তাহে সাতটি ফ্লাইট ভ্রমণের ক্ষেত্রে আমাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে।’এ ছাড়া সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের নিচের রুটগুলোতেও ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে: সিঙ্গাপুর-নিউইয়র্ক, সিঙ্গাপুর-কলম্বো, সিঙ্গাপুর-মুম্বাই, সিঙ্গাপুর-দিল্লি ও সিঙ্গাপুর-সিউল। ২০১০ সালের মার্চ মাস থেকে জার্মানির তৃতীয় বৃহত্তম শহর মিউনিখও নতুন গন্তব্য হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইনস নেটওয়ার্কের আওতায় আসছে। বিজ্ঞপ্তি।