সিঙ্গাপুর এয়ারলাইনসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের উপস্থিতিতে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের। যাত্রীদের সেবা প্রদানে এয়ারক্রাফটে বেলিহোল্ড স্পেস প্রদানের পাশাপাশি সিঙ্গাপুর এয়ারলাইনস ১৯৯২ সালের নভেম্বরে ঢাকায় চালু করে বিশেষ মাল বহনকারী কার্গো-সেবা। বর্তমানে এয়ারলাইনসটি সিঙ্গাপুর-ঢাকা-শারজাহ-আমস্টারডাম রুটে বোয়িং-৭৪৭-৪০০-এফ পরিষেবার মাধ্যমে সপ্তাহে দুবার করে কার্গো ফ্লাইট সার্ভিস দিচ্ছে। বিজ্ঞপ্তি