সিঙ্গাপুর ও ফ্রান্সের র‌্যাফেলস হোটেল বিক্রি হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের ১২৫ বছরের পুরোনো র‌্যাফেলস হোটেল বিক্রি হয়ে গেছে। কাতার ন্যাশনাল হোটেলস নামে একটি কোম্পানি এটি কিনে নিয়েছে। একই প্রতিষ্ঠান ফ্রান্সের রাজধানী প্যারিসের রয়েল র‌্যাফেলস হোটেলটিও কিনে নিয়েছে।গতকাল শনিবার কাতার ন্যাশনাল হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই খবর প্রকাশ করেছে।এই দুটি হোটেলের মালিক টরেন্টো র‌্যাফেলস হোটেল ইন্টারন্যাশনাল অবশ্য কত টাকায় বিক্রি হয়েছে, তা জানায়নি।কাতারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি কয়েক মাস ধরে বিনিয়োগের গতি বাড়িয়েছে। এই প্রতিষ্ঠানটি ইউরোপের বিভিন্ন জ্বালানি খাতের প্রতিষ্ঠানের শেয়ার কিনেছে। জার্মানির বৃহৎ নির্মাণশিল্প প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছে।ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের বেশির ভাগ শেয়ারও এখন এই প্রতিষ্ঠানটির হাতে।