সিঙ্গাপুরভিত্তিক বেসরকারি বিমান সংস্থার সঙ্গে থাই এয়ারওয়েজের যৌথ বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সরকারি বিমান সংস্থা থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পিএলসি ও সিঙ্গাপুরের বেসরকারি টাইগার এয়ারওয়েজ হোল্ডিং যৌথভাবে একটি স্বল্প ভাড়ার বাজেট এয়ারলাইনস চালু করতে যাচ্ছে। থাই-টাইগার এয়ারওয়েজ নামের এই বাজেট এয়ারলাইনসটির মাধ্যমে যাত্রীরা অনেক কম ভাড়ায় বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবেন। খবর রয়টার্সের। এ যৌথ উদ্যোগে থাই এয়ারওয়েজের ৫১ শতাংশ শেয়ার থাকছে। নতুন এই বিমান সংস্থাটি ইতিমধ্যেই সিঙ্গাপুর শেয়ারবাজারে তাদের শেয়ার ছেড়েছে। ব্যাংককভিত্তিক এ প্রতিষ্ঠানটি আগামী ২০১১ সালের প্রথম ভাগ থেকেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। থাইল্যান্ডে অভ্যন্তরীণ ও বৈদেশিক রুটে এ বিমান সংস্থাটি কার্যক্রম পরিচালনা করবে।