প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের জনপ্রিয় স্যানিটারিওয়্যার ব্র্যান্ড রিগেল টেকনোলজিসের শোরুম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে তাদের পথচলা শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ শোরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ড্যারি ল্যান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, স্থপতি সামসুল ওয়ারেস, স্থপতি ইকবাল হাবিব, তুশিন ইম্পোরিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এ. এইচ. বিশ্বাস, রিগেলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার এনজি, রিগেলের সিওও লোহ্ হাঙ্গ চিই, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর জুন লিম। অনুষ্ঠানে রিগেলের সিএসআর তহবিল থেকে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে সামাজিক উন্নয়নের জন্য অনুদান দেওয়া হয়। বিজ্ঞপ্তি