প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে সিঙ্গাপুরের জনপ্রিয় স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড রিগ্যাল টেকনোলজিসের পণ্য নিয়ে এসেছে তুশিন ইম্পোরিয়াম। এ ব্যাপারে সম্প্রতি সিঙ্গাপুরে রিগ্যালের করপোরেট কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুশিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ বিশ্বাস এবং রিগ্যালের এমডি ক্রিস্টোফার এনজি, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) লোহ হাঙ্গ চিই ও বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার উইলিয়াম ট্যান উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী তুশিন ইম্পোরিয়ামের বিক্রয়কেন্দ্রগুলোতে এখন থেকে রিগ্যাল টেকনোলজিসের তৈরি বিভিন্ন ধরনের স্যানিটারি পণ্য পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি