সিঙ্গার এখন অর্থ স্থানান্তর সেবায়
ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষ এখন থেকে দেশব্যাপী ৩২০টি সিঙ্গার প্লাস ও সিঙ্গার মেগা শপে প্রাইম ক্যাশের মাধ্যমে বিদেশ থেকে ও দেশের ভেতর অর্থ স্থানান্তর, জমা, উত্তোলন ও হিসাব খুলতে পারবেন।সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিঙ্গার এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এ এম হামিম রাহমাতউল্লাহ গতকাল মঙ্গলবার ঢাকার গুলশানে সিঙ্গার মেগা শপে প্রাইম ক্যাশের মাধ্যমে টাকা জমা দিয়ে এই সেবা উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট গ্যাভিন জে ওয়াকার, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, দীপন কনসালট্যান্সি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রাইম ক্যাশ হলো প্রাইম ব্যাংকের একটি সেবা। গ্রাম ও শহরের ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের ব্যাংকিং চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখে এই সেবা চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি।