সিঙ্গার বাংলাদেশের নতুন সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এইচ এম ফাইরোজ
এম এইচ এম ফাইরোজ

এম এইচ এম ফাইরোজ পদোন্নতি পেয়ে গতকাল সিঙ্গার বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি কোম্পানির বিপণন পরিচালক ছিলেন। সিঙ্গার বাংলাদেশে যোগদানের আগে তিনি সিঙ্গার শ্রীলঙ্কায় ১৫ বছর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। ফাইরোজ এমডি ও সিইও হিসেবে এ এম হামিম রাহমাতুল্লাহর স্থলাভিষিক্ত হলেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব মার্কেটিং থেকে বিপণনের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস থেকে সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সনদ পান।
বিজ্ঞপ্তি