সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গার বাংলাদেশ ৬০০ শতাংশ নগদ এবং ৭৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালে শেষ হওয়া অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় ঢাকার পুরাতন বিমানবন্দর রোডে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৮ মার্চ।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৮৭৯.৬৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১,৩৯৯.৬০ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৩.৭৭ টাকা।