সিঙ্গার বাংলাদেশের সাফল্যের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০১৬ সালে ৯০০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে, যা ২০১৫ সালের তুলনায় ৩০.৩ শতাংশ বেশি। আলোচ্য বছরে গ্রস মুনাফা ৪০.৭ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় গ্রস প্রফিট মার্জিন বিগত বছরের তুলনায় ২৬.৭ শতাংশ থেকে ২৮.৮ শতাংশে উন্নীত হয়েছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান গ্যাভিন জে ওয়াকার বলেন, ২০১৬ সাল ছিল কোম্পানির জন্য উল্লেখযোগ্য বছর। গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতে রেকর্ড পরিমাণ পণ্য বিক্রি হয়েছে। বিজ্ঞপ্তি