সিঙ্গার বাংলাদেশের স্বল্প ও দীর্ঘ মেয়াদে ঋণমান অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং বা ঋণমান প্রকাশ করে দেশীয় ক্রেডিট রেটিং কোম্পানি ইমার্জিং ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড (ইসিআরএল)। গত ২৯ সেপ্টেম্বর হস্তান্তরিত এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় যে সিঙ্গার বাংলাদেশ দীর্ঘ মেয়াদে এএ+ এবং স্বল্প মেয়াদে ইসিআরএল-১ অর্জন করেছে।স্থিতিশীল ঋণমান নির্দেশক এই রিপোর্ট ২০১২ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ক্রেডিট রেটিং নির্ধারিত হয়েছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রকাশিত আর্থিক বিবরণী ও হালনাগাদ উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে।ইমার্জিং ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেডের (ইসিআরএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান পারভেজ ক্রেডিট রেটিং বা ঋণমানের এই প্রতিবেদন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম হামিম রাহ্মাতউল্লাহ্র কাছে হস্তান্তর করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং ইমার্জিং ক্রেডিট রেটিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।