মানিকগঞ্জের প্রশিকা এইচআরডি ট্রাস্টে সম্প্রতি অনুষ্ঠিত হলো সিঙ্গার সেলাই শিক্ষিকা সম্মেলন ২০১৬। এতে সারা দেশ থেকে সেলাই শিক্ষিকা এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। সম্মেলন উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর এম এইচ এম ফাইরোজ এবং অন্যান্য কর্মকর্তা। ২০১৫ সালের সেলাই শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে বিভিন্ন গ্রুপে সেলাই শিক্ষিকাদের সম্মেলনে পুরস্কার দেওয়া হয়। তিনটি গ্রুপ থেকে খুলনার মায়া রানী সাহা, ঢাকার সালমা আফরোজ এবং শাহনাজ পারভীন সেরা শিক্ষিকার পুরস্কার গ্রহণ করেন। বেস্ট সেলার ক্যাটাগরির সুপার গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেন চট্টগ্রামের নওসাবা তাসলিম। তিনটি গ্রুপে সেরা হয়েছেন ঢাকার সুলতানা পপি, দিনাজপুরের শাহনেওয়াজ বেগম ও নায়ার সুলতানা। এ ছাড়া সর্বোচ্চসংখ্যক ও মানসম্মত ভোকেশনাল ট্রেনিং সাফল্যের সঙ্গে আয়োজন করায় তিনজন শিক্ষিকাকে প্রশিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন চট্টগ্রামের নওসাবা তাসলিম (প্রথম), রাজশাহীর ফরিদা বেগম (দ্বিতীয়) এবং সিলেটের কঙ্কণা পুরকায়স্থ (তৃতীয়)। বিজ্ঞপ্তি।