সিঙ্গারে চালু হলো প্রবাসী-আয় উত্তোলন সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলেকট্রনিক ও গৃহস্থািল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রবাসী-আয় (রেমিট্যান্স) উত্তোলন সেবা চালু করেছে৷ এতে গ্রাহকেরা ৩৬৫ দিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সারা দেশের ৩৭১টি সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপ থেকে প্রবাসী-আয় উত্তোলন করতে পারবেন৷
ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস ও ব্যাংক এশিয়ার সঙ্গে যৌথভাবে এই সেবাটি চালু করেছে সিঙ্গার বাংলাদেশ৷ রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান৷
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ এম হামিম রাহ্মতউল্লাহ, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের এ দেশীয় পরিচালক বিজয় রাজ পাদুভাল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হুসাইন৷