প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গ্যাভিন জে. ওয়াকার। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ২০১৬ সালের জন্য ৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি